নিজস্ব সংবাদদাতা :
অমর ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন ও শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
ফুলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।