মো. আব্দুল মান্নান :
সম্পন্ন হলো ৪৭ দিনব্যাপী তারুণ্য উৎসব ২০২৫। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি টানা হয়।
জানা যায়, ৩০ ডিসেম্বর ২০২৪ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শুরু হয় ৪৭ দিনব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫। সেটিই আজ সম্পন্ন হলো।
এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১টায় আয়োজিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, পুলিশ কর্মকর্তা, বিএনপি নেতা হেলাল উদ্দিন হেলু ও মাহবুবুর রহমান মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, অন্যান্য অফিসারবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।