• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ফুলপুরে ৪ মাদক কারবারি আটক

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ৪ মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহযোগিতায় তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আব্দুল হালিমের বাড়িতে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মৃত আব্দুল হালিমের পুত্র মোঃ শহিদুল ইসলামসহ ৪ জনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঘটনাস্থলে আসামিদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটকরা হলেন, উপজেলার কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে শহিদুল ইসলাম (৫০), দেবোত্তর বেরুয়া গ্রামের আলী হোসেনের পুত্র হাসান মিয়া (৫০), বাশুয়া কবিরপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে লিটন (৪০) ও নিজ আশাবট গ্রামের মৃত শাহেদ আলীর পুত্র আব্দুল জলিল ফকির (৩৯)।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ-এর ফুলপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

এসময় উপস্থিত এলাকাবাসীকে লক্ষ্য করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা  বলেন, মাদক জীবন বিধ্বংসী বস্তু। মাদক সেবন পরিহার করতে হবে এবং  এর বিরুদ্ধে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা