মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে তাশরিফ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মোহাম্মদ শামীম সরকার সাজনের ছেলে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াীন বলে জানান তিনি।